কোর্সের বিবরণ
Nursing SkillPro Certification (NSPC) একটি ৬ দিনের হ্যান্ডস-অন ট্রেনিং প্রোগ্রাম, যা বিশেষভাবে ন্যার্সিং শিক্ষার্থী, হেলথকেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং হাসপাতাল সাপোর্ট স্টাফদের জন্য তৈরি। এখানে আপনি অভিজ্ঞ প্রফেশনালদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় নার্সিং স্কিল শিখবেন। প্রতিটি সেশনে থিওরি আর প্র্যাকটিক্যাল একসাথে থাকায়, আপনি বাস্তব ক্লিনিক্যাল কাজে দক্ষতা ও আত্মবিশ্বাস দুটোই অর্জন করতে পারবেন।
কোর্স কারিকুলাম
- IV Cannula ইনসারশন এবং IV ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন
- ইনজেকশন দেওয়া (IV / IM / SC)
- ভাইটাল সাইন মনিটরিং
- রক্তে সুগারের মাত্রা পরিমাপ
- ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন
- অক্সিজেন থেরাপি ও নিভলাইজেশন
- ড্রেসিং ও ব্যান্ডেজিং
- সিউচারিং (সেলাই করা)
সার্টিফিকেশন
কোর্স সফলভাবে শেষ করার পর, অংশগ্রহণকারীরা Flair Bangladesh Institute of Global Skills (FBIGS) থেকে সার্টিফিকেট পাবেন।এই সার্টিফিকেট আপনার নার্সিং স্কিলের দক্ষতা প্রমাণ করবে এবং দেশীয়/আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ বাড়াতে সাহায্য করবে।
প্রশিক্ষণের সময়কাল
- ৬ দিন, প্রতি দিন ৩ ঘণ্টা (১ ঘণ্টা থিওরি + ২ ঘণ্টা প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন)
- মোট সময়: ১৮ ঘণ্টা
লার্নিং আউটকামস
কোর্স শেষ করার পর অংশগ্রহণকারীগণ IV ও ইনজেকশন দক্ষতা, ভাইটাল সাইন মনিটরিং, রক্তে সুগার পরীক্ষা ও ফলাফল ব্যাখ্যা, অক্সিজেন থেরাপি ও নিভলাইজেশন, ড্রেসিং ও ব্যান্ডেজিং, বেসিক সিউচারিং এবং ইনফেকশন কন্ট্রোল ও ক্লিনিক্যাল ডকুমেন্টেশন-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নার্সিং কাজ দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারবেন।এছাড়া, মাত্র ৬ দিনের হ্যান্ডস-অন ট্রেনিং শেষে আপনি সরাসরি ইন্ডাস্ট্রিতে কাজে দক্ষতার সঙ্গে প্রবেশ করতে পারবেন।
প্রশিক্ষণ পদ্ধতি
প্রতিটি সেশন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অংশগ্রহণকারীরা ইন্টারঅ্যাকটিভ লেকচার, ইন্সট্রাকটরের ডেমোনস্ট্রেশন, রিটার্ন ডেমোনস্ট্রেশন, হ্যান্ডস-অন প্র্যাকটিক্যাল সেশন এবং গ্রুপ ডিসকাশন ও Q&A-এর মাধ্যমে শিখে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে দক্ষতা অর্জন করতে পারেন।
প্রশিক্ষণ সামগ্রী / রিসোর্স
ডেইলি ক্লাসের টপিক অনুযায়ী প্রাকটিক্যাল সেশন এর জন্য প্রশিক্ষণ সামগ্রী ও রিসোর্স যেমন লেকচার নোট / স্লাইড, ডেমোনস্ট্রেশন মডেলস (IV আর্ম, ইনজেকশন প্যাড, সিউচারিং প্যাড), IV Cannula ও সেট, সিরিঞ্জ ও সুই (IV / IM / SC), গ্লুকোমিটার ও স্ট্রিপস, BP অ্যাপারাটাস, থার্মোমিটার, পালস অক্সিমিটার, অক্সিজেন মাস্ক, ন্যাজাল ক্যানুলা, নিভলাইজার কিট, ড্রেসিং ও ব্যান্ডেজিং সামগ্রী (গজ, টেপ, রোলার, ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ), স্টেরাইল গ্লাভস, অ্যান্টিসেপ্টিক, কিডনি ট্রে, সিউচারিং ইন্সট্রুমেন্টস ও সিউচার ম্যাটেরিয়াল এর মতো প্রতিটি উপকরণ প্র্যাকটিক্যাল ক্লাসে এভেইল্যাবলে থাকবে ও হাতে-কলমে ব্যবহার করা হবে, যাতে আপনি বাস্তব ক্লিনিক্যাল পরিবেশে দক্ষতা অর্জন করতে পারেন।
পরীক্ষা ও মূল্যায়ন (Exam & Assessment)
|
Assessment Type |
Percentage |
Method |
| Written Test | 30% | MCQs / short questions on procedures, indications, complications |
| Practical Skill | 70% | Return demonstration of procedures on models / patients |
ভর্তির জন্য যোগাযোগ
👉 আসন সীমিত — দেরি না করে আজই আপনার সিট নিশ্চিত করুন!
📞 01336098791 | 01336098795 | 01336098796
🏢 House-37, Road-1/A, Block-J, Baridhara, Dhaka-1212




