
First Aid & CPR Training Program at FBIGS – জীবন বাঁচানোর বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ
Flair Bangladesh Institute of Global Skills (FBIGS) আয়োজন করছে একটি প্রফেশনাল ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রোগ্রাম—First Aid & CPR Training, যা প্রতি মাসে ৪টি আলাদা ডে-লং সেশন হিসেবে পরিচালিত হয়। প্রতিটি সেশনে সর্বোচ্চ ২৪ জন অংশগ্রহণকারী অংশ নিতে পারবেন, যাতে হাতে-কলমে শেখার সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করা যায়।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবন বাঁচানোর প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।
ইভেন্টের বিস্তারিত তথ্য
প্রোগ্রাম ফরম্যাট: প্রতি মাসে ৪টি আলাদা সেশন (প্রতি সেশন ১ দিন)
সিট ক্যাপাসিটি: প্রতি সেশনে সর্বোচ্চ ২৪ জন
সময়: সকাল ১০:০০ টা – বিকাল ০৪:০০ টা (Full Day Training)
স্থান: FBIGS, বারিধারা, ঢাকা
রেজিস্ট্রেশন ফি: প্রতি ব্যক্তি প্রতি সেশন BDT 1500/- (সাথে লাঞ্চ , রিফ্রেশমেন্ট, এন্ড প্রিন্টেড সার্টিফিকেট ইনক্লুড থাকবে)
রেজিস্ট্রেশন লিংক: ভিজিট করুন
যোগাযোগ: ০১৩৩৬০৯৮৭৯১
কোর্সে যা শিখবেন
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ স্কিলস শিখবেন, যেমন:
- CPR (Cardiopulmonary Resuscitation)
- চোকিং (Choking) ম্যানেজমেন্ট
- রক্তপাত (Bleeding) নিয়ন্ত্রণ
- পোড়া (Burn) চিকিৎসা ও ব্যবস্থাপনা
- ফ্র্যাকচার (Fracture) প্রাথমিক সেবা
- স্ট্রোক ও হার্ট অ্যাটাক রেসপন্স
- জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া (Emergency Response)
- অন্যান্য প্রয়োজনীয় First Aid স্কিলস
সমস্ত সেশন পরিচালনা করবেন অভিজ্ঞ ও NSDA Certified ট্রেইনাররা, যা নিশ্চিত করে বাস্তবভিত্তিক ও মানসম্মত শেখার পরিবেশ।
কেন এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ?
জরুরি পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবন বাঁচাতে পারে। এই কোর্স আপনাকে শেখাবে কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয় এবং মেডিকেল সাহায্য আসা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হয়। এই প্রশিক্ষণ শিক্ষার্থী, চাকরিজীবী, সেবাকর্মী এবং সাধারণ নাগরিক—সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।
FA2617 সেশনের কিছু মুহূর্ত




সীমিত আসন
প্রতিটি সেশনে মাত্র ২৪ জন অংশগ্রহণ করতে পারবেন। তাই আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আজই রেজিস্ট্রেশন করুন
FBIGS বিশ্বাস করে—দক্ষতাই ভবিষ্যৎ, আর জীবনরক্ষাকারী দক্ষতা সবচেয়ে মূল্যবান দক্ষতাগুলোর একটি। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল জীবনরক্ষাকারী।
এখনই রেজিস্ট্রেশন করুন: ভিজিট করুন
